বাংলা মোটরে বহুতল ভবনে আগুন - Shera TV বাংলা মোটরে বহুতল ভবনে আগুন - Shera TV

বাংলা মোটরে বহুতল ভবনে আগুন

স্টাফ রিপোর্টার:

রাজধানী ঢাকার বাংলামোটর এলাকার রাহাত টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বহুতল ভবনটির ১১ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জনান আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360