গত বছরের সেপ্টেম্বরে মারা গেছেন বিএনপি নেতা হারিছ চৌধুরী - Shera TV গত বছরের সেপ্টেম্বরে মারা গেছেন বিএনপি নেতা হারিছ চৌধুরী - Shera TV

গত বছরের সেপ্টেম্বরে মারা গেছেন বিএনপি নেতা হারিছ চৌধুরী

অনলাইন ডেস্ক:

গত বছর সেপ্টেম্বরে যুক্তরাজ্যের লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক বিএনপি নেতা হারিছ চৌধুরী। তার চাচাতো ভাই আশিক চৌধুরী ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর বিষয়টি জানাজানি হলে ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান তিনি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “ভাই বড় ধন, রক্তের বাঁধন” শিরোনামে একটি স্ট্যাটাস দেন পলাতক বিএনপি নেতা হারিছ চৌধুরীর চাচাতো ভাই ও স্থানীয় বিএনপি নেতা আশিক চৌধুরী। এরপরই তা নিয়ে শুরু হয় গুঞ্জন।

বুধবার আশিক চৌধুরী জানান, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে লন্ডনে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান হারিছ চৌধুরীর ছেলে-মেয়ে। পরে তারা মেয়ে আমাকে জানান একটু সুস্থ হয়েছেন। পরে আবার অসুস্থ হয়েছেন। এরপর জানতে পারি মারা গেছেন। করোনা, নিউমোনিয়া, লাংগ ইনফেকশন হয়েছিলো উনার। তারিখটা মনে নাই তবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মারা গেছেন। ওখানেই তারা দাফন করেছেন।

আশিক উদ্দিন চৌধুরী আরও জানান, মৃত্যুর খবরটি আনুষ্ঠানিকভাবে প্রচার করতে চায়নি তার পরিবার। তবে তারা অন্যভাবে আমাকে বলতেন যাতে বোঝা যেত। যেমন, বলছে দুইটা গরু জবাই করবেন দোয়ার জন্য। যারা আমাকে জিজ্ঞেস করতেন তাদের আমি তার মৃত্যুর খবর জানিয়েছি। এলাকার মুরুব্বিদের উনি অনেক সম্মান করতেন। আমাকে অনেক স্নেহ করতেন।

স্ট্যাটাসে মৃত্যুর বিষয়টির ইঙ্গিত পেয়ে, কমেন্টে পরিবারের প্রতি সমবেদনা জানা, বিএনপির কর্মী সমর্থকেরা।

উল্লেখ্য, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ২০১৮ সালে যাবজ্জীবন সাজা হয় হারিছ চৌধুরীর। একই বছরের ২৯শে অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হারিছ চৌধুরীর সাত বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানা হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360