মুখোমুখি ঢাকা-সিলেট - Shera TV মুখোমুখি ঢাকা-সিলেট - Shera TV

মুখোমুখি ঢাকা-সিলেট

স্পোর্টস ডেস্ক:

বিপিএলে আজও অনুষ্ঠিত হবে দুইটা ম্যাচ। দিনের প্রথম ম্যাচে সিলেন সানরাইজার্সের মুখোমুখি হবে মিনিস্টার ঢাকা। খেলা শুরু দুপুর সাড়ে ১২টা।

সেকেন্ড ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। খেলা শুরু বিকাল সাড়ে ৫টায়। পয়েন্ট টেবিলে ছয় দলের মধ্যে সবার নিচে অবস্থান করছে সিলেট। তারা খেলতে নামবে ঢাকার বিপক্ষে।

যদিও টুর্নামেন্টে এখন পর্যন্ত কেবল একটা ম্যাচে খেলেছে সিলেট। কুমিল্লার সাথে সেই ম্যাচে তারা হারে ২ উইকেটে। বিপরীতে ঢাকার অবস্থা আরও খারাপ। টুর্নামেন্টে যৌথভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে মিনিস্টার ঢাকা।

তবে তারকা ঠাসা দল নিয়েও ঢাকার জয় মোটে একটা, টেবিলে ওদের অবস্থান পাঁচে। টানা দুই ম্যাচের হারের পর সোমবার বরিশালের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেয়েছে রিয়াদ-তামিমরা

দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টেবিলের সেকেন্ড পজিশনে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ানস। তারা ম্যাচ খেলেছে মোটে একটা, জয় শতভাগ। বিকালে ম্যাচে কুমিল্লার প্রতিপক্ষ সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।

দুই ম্যাচে এক জয় ও এক হারে তাদের পজিশন এখন পয়েন্ট টেবিলের তিনে। দুই দলেরই এখন লক্ষ্য থাকবে জয় তুলে টেবিলের ওপরে ওঠার।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360