নিউইয়র্কে নিজ বাড়ির সামনে বাংলাদেশি খুন - Shera TV নিউইয়র্কে নিজ বাড়ির সামনে বাংলাদেশি খুন - Shera TV

নিউইয়র্কে নিজ বাড়ির সামনে বাংলাদেশি খুন

ডেস্ক রিপোর্ট:

নিউ ইয়র্কে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। কর্মস্থল জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ফেরার পথে নিজ বাড়ির সামনে মোদাসসার খন্দকার নামের ব্যক্তিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। স্থানীয় সংবাদমাধ্যম সিবিএস নিউ ইয়কের্র প্রতিবেদনে বলা হয়েছে, ব্রুকলিনে স্থানীয় সময় বুধবার রাত ১টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।

ঘটনাস্থল ব্রুকলিনের শহরতলির সাইপ্রেস হিলসে পুলিশ পৌঁছে মোদাসসার খন্দকার কে ফুটপাতের ওপর চেতনাহীন অবস্থায় উদ্ধার করে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360