তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ - Shera TV তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ - Shera TV

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিংয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনার শুরু হয়।

জানা গেছে, সন্ধ্যায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজের পার্শ্ববর্তী কলেজ স্ট্রিট রোডে চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রলীগের চার কর্মীর সঙ্গে টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের কর্মীদের তর্কাতর্কি হয়। যা মারামারিতে রুপ নেয়। এ ঘটনার জেরেই পরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন। রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে জানান, ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360