নাসির-তামিমা দম্পতির ঘরে এলো নতুন অতিথি - Shera TV নাসির-তামিমা দম্পতির ঘরে এলো নতুন অতিথি - Shera TV

নাসির-তামিমা দম্পতির ঘরে এলো নতুন অতিথি

স্পোর্টস প্রতিবেদক:

ছেলে সন্তানের বাবা হয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। গত ৮ এপ্রিল কোল আলো করে ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন তামিমা সুলতানা তাম্মি। গণমাধ্যমকে আজ নিশ্চিত করেছেন নাসির নিজেই। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাসির-তামিমা দম্পতি।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি তামিমার বেবি বাম্পের ছবি দিয়ে অন্তঃসত্বা হওয়ায় খবর জানিয়েছিলেন নাসির হোসেন। যদিও তার বাবা হওয়ার খবর আগেই জানা গিয়েছিল। গেল বছরের ডিসেম্বরে নাসির তার আইনজীবীর মাধ্যমে আদালতকে জানান যে, তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার এক রেস্টুরেন্টে তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360