নিউমার্কেট সংঘর্ষে ঝরল আরও একটি প্রাণ - Shera TV নিউমার্কেট সংঘর্ষে ঝরল আরও একটি প্রাণ - Shera TV

নিউমার্কেট সংঘর্ষে ঝরল আরও একটি প্রাণ

ডেস্ক রিপোর্ট:
নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত দোকান কর্মচারী মোরসালিন (২৬) মারা গেছেন। আজ ভোর ৪টা ৩৬ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের জেনারেল আইসিইউর ২৩ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত মঙ্গলবার (১৯ এপ্রিল) নিউ মার্কেট এলাকায় দ্বিতীয় দিনের সংঘর্ষের সময় নুরজাহান মার্কেটের সামনে আহত হয়েছিলেন মোরসালিন। পরে মোরসালিনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিহত মোরসালিনের দুটি সন্তান রয়েছে। তিনি তার পরিবারসহ রাজধানীর কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুর এলাকায় বসবাস করতেন। একই সংঘর্ষের ঘটনায় এর আগে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাহিদ হাসান (১৮) নামে এক যুবকের। সোমবার দিনগত রাতে ফাস্টফুড দোকানে কথা কাটাকাটির জেরে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপরদিন মঙ্গলবারও থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে।

Developed BY: Shera Digital 360