একটি টিকিটের জন্য হাহাকার - Shera TV একটি টিকিটের জন্য হাহাকার - Shera TV

একটি টিকিটের জন্য হাহাকার

এবারের ঈদের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে শুক্রবার সন্ধ্যা থেকেই রাজধানীর প্রতিটি স্টেশনে বেড়েছে ভিড়। পুরো কমলাপুর স্টেশন পরিণত হয়েছে জনসমুদ্রে। ট্রেনের আগাম টিকিটের জন্য চলে রাতভর অপেক্ষা। সবার একটাই চাওয়া। ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট। কেউ কেউ টিকিট পেয়ে হেসেছে তৃপ্তির হাসি, চোখে-মুখে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। তবে বেশির ভাগ মানুষই দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তির শিকার হলেও কাঙ্ক্ষিত টিকিট পায়নি। ফের স্টেশনে অপেক্ষা করছেন পরের দিনের টিকিটের জন্য। এমনকি টিকিট কাটার ওয়েবসাইটেও প্রবেশ করতে পারছেন না টিকিট প্রত্যাশীরা। অনেকটা বাধ্য হয়েই কাউন্টার থেকে টিকিট কাটতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন তারা। গতকাল কমলাপুর রেলস্টেশন ঘুরে এমনই চিত্র দেখা গেছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360