৯ বছরেও আলোর মুখ দেখেনি রানা প্লাজা ট্র্যাজিডি মামলার বিচার কার্যক্রম - Shera TV ৯ বছরেও আলোর মুখ দেখেনি রানা প্লাজা ট্র্যাজিডি মামলার বিচার কার্যক্রম - Shera TV

৯ বছরেও আলোর মুখ দেখেনি রানা প্লাজা ট্র্যাজিডি মামলার বিচার কার্যক্রম

ডেস্ক রিপোর্ট:
সাভারের রানা প্লাজা ভবন ধ্বসের ৯ বছর পেরিয়ে গেলেও এখনও কোন বিচার পায়নি নিহত স্বজনদের পরিবার। আহত ও নিখোঁজ পরিবারের সদস্যদের দেওয়া হয়নি কোন ক্ষতিপূরণ। জোরপূর্বক কারখানায় প্রবেশ করিয়ে এতগুলো শ্রমিক হত্যা করা হলেও সোহেল রানার কোনো বিচার করা হয়নি। শনিবার (২৩ এপ্রিল) বিকেলে ধসে পড়া রানা প্লাজার সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলে ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন শ্রমিক নেতা, রানা প্লাজার আহত ও নিহতদের স্বজনেরা । বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, নয় বছর পেরিয়ে গেলেও এই ঘটনার মুল হোতা সোহেল রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়নি। এখন পর্যন্ত হতাহত শ্রমিকদের দেওয়া হয়নি কোনো ক্ষতিপূরণ, করা হয়নি সু-চিকিৎসার ব্যবস্থা। সে কারণে তারা আজকে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। রানা প্লাজার জায়গা অধিগ্রহণ করে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও পরিবারের পুনর্বাসন এবং ২৪ এপ্রিলকে শোক দিবস ঘোষণা করার দাবি জানান তিনি। এছাড়াও তিনি সোহেল রানাসহ সকল দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360