লিবিয়ায় আটক ৫০০ বাংলাদেশী - Shera TV লিবিয়ায় আটক ৫০০ বাংলাদেশী - Shera TV

লিবিয়ায় আটক ৫০০ বাংলাদেশী

ডেস্ক রিপোর্ট:
অভিবাসন প্রত্যাশী ৫০০ বাংলাদেশীকে ভূমধ্যসাগর থেকে আটক করেছে লিবিয়ান পুলিশ। ত্রিপোলির পূর্ব উপকূলীয় জেলা মিসরাতা থেকে অবৈধ পথে ইউরোপে পাড়ি দেয়ার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এ খবর প্রকাশ করেছে লিবিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম। ২০১৬ সালের পর একদিনে উপকূল থেকে বিপুল সংখ্যক বাংলাদেশি আটকের ঘটনা এটাই প্রথম। ওই বছরে ৬ শতাধিক অভিবাসীকে সাগর থেকে উদ্ধার এবং ২০২০ সালে বন্দিশালায় গুলি করে ২৬ অভিবাসন প্রত্যাশীকে হত্যার পর লিবিয়া রুটে দালালদের তৎপরতায় ভাটা পড়েছিল। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, ‘‘প্রাথমিকভাবে লিবিয়ার পুলিশ আমাদেরকে ৫০০ জন বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে। তবে, আমরা এ পর্যন্ত ২৪০ জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। এটা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360