ট্রেনের টিকেটে কালোবাজারি, সহজের সিস্টেম ইঞ্জিনিয়ার গ্রেফতার - Shera TV ট্রেনের টিকেটে কালোবাজারি, সহজের সিস্টেম ইঞ্জিনিয়ার গ্রেফতার - Shera TV

ট্রেনের টিকেটে কালোবাজারি, সহজের সিস্টেম ইঞ্জিনিয়ার গ্রেফতার

ঈদের ট্রেনের টিকেট কালোবাজারির অভিযোগে সহজ সিনেসিস ভিনসেনের (জেভি) সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এরপর তাকে চাকুরীচ্যুত করেছে সহজ।
বুধবার কমলাপুর রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে সহজ সিনেসিস ভিনসেনের পাবলিক রিলেশন্স ম্যানেজার ফরহাত আহমেদ বলেন, আমরা এই অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সাথে সাথে অভিযুক্ত ব্যক্তিকে চাকরিচ্যুত করেছি। তার এহেন ঘৃণ্য অপরাধে প্রাতিষ্ঠানিকভাবে আমরা মানহানির মামলা করব এবং প্রয়োজনীয় ব্যবস্থ্যা গ্রহণ করব।

Developed BY: Shera Digital 360