সাবেক অর্থমন্ত্রীর প্রথম জানাজা সম্পন্ন - Shera TV সাবেক অর্থমন্ত্রীর প্রথম জানাজা সম্পন্ন - Shera TV

সাবেক অর্থমন্ত্রীর প্রথম জানাজা সম্পন্ন

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা রাজধানীর গুলশান আজাদ মসজিদে সম্পন্ন হয়েছে। আজ শনিবার বেলা ১১টা ৫ মিনিটে তার প্রথম জানাজাটি সম্পন্ন হয়। এতে নানা শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এরপর বেলা ২টায় শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহটি নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে দাফনকাফনের জন্য অর্থমন্ত্রীর মরদেহ নেওয়া হবে তার জন্মস্থান সিলেটে।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল মাল আবদুল মুহিত মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

Developed BY: Shera Digital 360