বাস উল্টে প্রাণ গেল নারী পর্যটকের - Shera TV বাস উল্টে প্রাণ গেল নারী পর্যটকের - Shera TV

বাস উল্টে প্রাণ গেল নারী পর্যটকের

ডেস্ক রিপোর্ট:

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস উল্টে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন। এন শামীম পরিবহন নামের বাসটি উল্টে সড়ক থেকে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে গেছে।

বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লক্ষ্যারচর এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী। নিহত শারমিন আক্তার রিমা (২৩) নারায়নগঞ্জের মো: রিদয় এর স্ত্রী।

আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি চকরিয়া থানার ওসি। তবে তিনি জানান, আহতদের চারজনকে চকরিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে, অপর এজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। ওসি জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখি এন শামীম পরিবহনের বাসটি ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে যায়। এতে বাসটির পুরু ছাদটি ভেঙ্গে দ্বিখন্ডিত হয়ে গেছে। যার ফলে একজনের মৃত্যু ও পাঁচজন আহত হয়। নিহতের মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের হস্তান্তর করা হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360