নাটকীয়তার পর কর্মস্থলে ফিরলেন টিটিই শফিকুল - Shera TV নাটকীয়তার পর কর্মস্থলে ফিরলেন টিটিই শফিকুল - Shera TV

নাটকীয়তার পর কর্মস্থলে ফিরলেন টিটিই শফিকুল

রেলমন্ত্রীর আত্মীয়র কাছ থেকে ভাড়া আদায় করা কেন্দ্র করে নানা আলোচনা সমালোচনার পর টিটিই শফিকুলকে বরখাস্ত করা হল, তাঁর বিরুদ্ধে করা হল তদন্ত কমিটি। এরপর আবার বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর কর্মস্থলে ফিরেছেন পাকশী রেল বিভাগের টিটিই শফিকুল ইসলাম। সোমবার সকাল থেকে অফিসে অবস্থান করছেন তিনি। শফিকুল ইসলাম জানান, ঊর্ধ্বতন এসআরআইটি (সিনিয়র ইন্সপেক্টর অব ট্রেইন) বরকতুল্লাহ আলামিনের কাছ থেকে ডিআরএম অফিস থেকে দেওয়া কন্ট্রোল অর্ডারের (নং ২৮৬, তাং ৮ মে-২০২২) কথা জেনেছেন। এরপর সকালে অফিসে এসেছেন। পত্রটি অফিসে পৌঁছানোর পর অনানুষ্ঠানকিভাবে ডিউটি শুরু করবেন। দায়িত্ব ফিরে পাওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ‘আমি যেহেতু রেলওয়ের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, যেহেতু আমাকে আবার কাজে যোগদানের সুযোগ দিয়েছে। এতে আমি অবশ্যই খুশি।’

Developed BY: Shera Digital 360