দেড় কোটি টাকার স্বর্ণসহ শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার ১ - Shera TV দেড় কোটি টাকার স্বর্ণসহ শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার ১ - Shera TV

দেড় কোটি টাকার স্বর্ণসহ শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার ১

বাহরাইন থেকে আসা এক যাত্রীকে ২০টি স্বর্ণের বারসহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। গ্রেপ্তারকৃত ওই যাত্রীর নাম শফিকুল ইসলাম। ঢাকার কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তা সাজ্জাদ হোসেনের বরাত দিয়ে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টায় গালফ এয়ারের জিএফ-২৫০ ফ্লাইটে ঢাকা বিমানবন্দরে নামেন শফিকুল। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার লাগেজ স্ক্যান করা হয়। এসময় ইলেকট্রিক স্ক্যানারে স্বর্ণের অস্তিত্ব পাওয়া গেলে তার ব্যাগ তল্লাসি করে তার সাথে থাকা ফ্যানের ব্যাটারির মধ্যে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। কাস্টম কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় ২ কেজি ৩০০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। গ্রেপ্তারের পর শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Developed BY: Shera Digital 360