ওসি প্রদীপের স্ত্রীর যেতে হচ্ছে কারাগারে - Shera TV ওসি প্রদীপের স্ত্রীর যেতে হচ্ছে কারাগারে - Shera TV

ওসি প্রদীপের স্ত্রীর যেতে হচ্ছে কারাগারে

মেজর সিনহা হত্যার আসামি টেকনাফ মডেল থানার ওসি প্রদীপের স্ত্রী চুমকি কারন আজ দুপুর ১২ টায় আদালতে আত্মসমর্পণ করেছেন। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
উল্লেখ্য, ওসি প্রদিপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জ গঠন করা হয়। তাদের বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

Developed BY: Shera Digital 360