৬০ কিলোমিটার দেশের বিভিন্ন স্থানে ঝড়ের আভাস - Shera TV ৬০ কিলোমিটার দেশের বিভিন্ন স্থানে ঝড়ের আভাস - Shera TV

৬০ কিলোমিটার দেশের বিভিন্ন স্থানে ঝড়ের আভাস

ডেস্ক রিপোর্ট:
সারাদেশের অন্তত ১৭ টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দিনাজপুর, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360