ছিন্নমূল ১ কোটি জনগণকে দলে টানতে চায় আওয়ামী লীগ - Shera TV ছিন্নমূল ১ কোটি জনগণকে দলে টানতে চায় আওয়ামী লীগ - Shera TV

ছিন্নমূল ১ কোটি জনগণকে দলে টানতে চায় আওয়ামী লীগ

এত দিন শুধু আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মাঝেই দলের প্রাথমিক সদস্য হওয়া ও সদস্য পদ নবায়নের ফরম বিতরণ করা হতো। এবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তা সবার জন্য উন্মুক্ত করার অনুমতি দিয়েছেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, বঙ্গবন্ধুর প্রতি অনুগত এমন যে কেউ দলের সদস্য হতে পারবেন। জাতীয় নির্বাচন সামনে রেখে বিপুলসংখ্যক মানুষকে দলের প্রত্যক্ষ সংস্পর্শে নিয়ে আসতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দলে প্রায় এক কোটি নতুন সদস্য যুক্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা।
তবে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যদের এ সুযোগ দেওয়া হবে না। নানা কারণে এত দিন বিএনপি বা অন্য দলকে যাঁরা সমর্থন করেছেন তাঁরাও আওয়ামী লীগের সদস্য হতে পারবেন। তবে অন্য দলের সমর্থকদের আওয়ামী লীগের কোনো পর্যায়ের কমিটির নেতৃত্বের পদ দেওয়া হবে না।
জাহাঙ্গীর কবির নানক বলেছেন, “ছিন্নমূল যে মানুষগুলোকে সরকার বাড়ি করে দিয়েছে, যারা সরকারের বিভিন্ন ভাতা ও সুবিধা পাচ্ছেন তাদের দলের সদস্য করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”

Developed BY: Shera Digital 360