ধানক্ষেত থেকে অজগর উদ্ধারঃ কৌতূহলী এলাকাবাসীর ভিড় - Shera TV ধানক্ষেত থেকে অজগর উদ্ধারঃ কৌতূহলী এলাকাবাসীর ভিড় - Shera TV

ধানক্ষেত থেকে অজগর উদ্ধারঃ কৌতূহলী এলাকাবাসীর ভিড়

লালমনিরহাটের হাতীবান্ধার স্থানীয় কৃষকরা ধানক্ষেত থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাবীবুর রহমান নামে একজন কৃষক শনিবার দুপুরে জমিতে ধান কাটতে যেয়ে সাপটি দেখতে পান। পরে আরও কয়েকজন কৃষক মিলে সাপটিকে উদ্ধার করেন তারা।
সাপটি দেখতে কৌতূহলী ও উৎসুক এলাকাবাসী ভিড় করে। পরে খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে একটি দল ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে হেফাজতে রাখার ব্যাবস্থা করেন। বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা এলে সাপটি বনে ছেড়ে দেবে বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোতাহারুল ইসলাম।

Developed BY: Shera Digital 360