বিএনপির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কৌতূহলী বিদেশি রাষ্ট্রগুলো - Shera TV বিএনপির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কৌতূহলী বিদেশি রাষ্ট্রগুলো - Shera TV

বিএনপির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কৌতূহলী বিদেশি রাষ্ট্রগুলো

ডেস্ক রিপোর্ট:
২০১৪ সালে জাতীয় ভোট বর্জন করেছিল বিএনপি। কিন্তু পরবর্তীতে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কি না, তা জানতে দেশের মানুষের যেমন আগ্রহ আছে; তেমনি কৌতূহলী বিদেশিরাও। বাংলাদেশে নিযুক্ত কয়েকটি দেশের কুটনীতিকরাও আগ্রহী বিএনপির নির্বাচন নিয়ে।
এখনও পর্যন্ত বিএনপি চায় নির্দলীয় সরকারের অধীনে ছাড়া নির্বাচনে না যেতে।
গত ১৭ মার্চ গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার। ২৪ এপ্রিল বৈঠক করেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। বৈঠকে উপস্থিত সূত্র জানায়, দুই রাষ্ট্রদূতই বিএনপির কাছে জানতে চান, আগামী নির্বাচনে তারা অংশ নেবে কি না বা এ নিয়ে দলের ভাবনা কী? জবাবে বিএনপি তাঁদের আগের অবস্থান তুলে ধরে।
কূটনীতিকের সঙ্গে তাঁর দীর্ঘ আলোচনা শেষে তিনি বলেছেন বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে তাঁরা যাবেন না। যে নামেই হোক নির্বাচনকালে নির্দলীয় নিরপেক্ষ সরকার থাকতে হবে। তিনি এ-ও জানান, জামায়াতকে তাঁরা আন্দোলনে চান। ১৯৯৬ সালে আওয়ামী লীগও জামায়াতকে নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। তবে জামায়াত নির্বাচনী জোটে থাকবে কি না, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360