বেপোরোয়া গতির একটি বাসের ধাক্কা প্রাণ কেড়ে নিল পুলিশ সদস্যের। বাংলামোটর ও কন্টিনেন্টাল হোটেলের মাঝামাঝি ওয়েলকাম পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য কুরবান আলী (২৫) নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারওয়ান বাজার সিগন্যাল পার হয়ে ওয়েলকাম পরিবহনের বাসটি বাংলামোটরের দিকে যাচ্ছিলো। হোটেল সোনারগাঁ ও বাংলামোটেরর মাঝামাঝি ওই পরিবহনের ওয়েবিল আছে। ব্যস্ত সড়কে গাড়িটি কোম্পানির ওয়েবিল দিতে বামে চাপায়। এসময় ওই মোটরসাইকেলটিও রাস্তার বাম পাশ দিয়ে যাচ্ছিলো। হঠাৎ বাসটি বামে চাপ দেওয়ায় মোটরসাইকেলে ধাক্কা লাগে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে নেওয়া হচ্ছে। শিগগির আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন।