অবসরের ইঙ্গিত নেইমারের! - Shera TV অবসরের ইঙ্গিত নেইমারের! - Shera TV

অবসরের ইঙ্গিত নেইমারের!

তবে কি অবসরের ইঙ্গিত দিলেন নেইমার? কেননা তার ব্রাজিল সতীর্থ রদ্রিগো দাবি করেছেন, নেইমার তার জাতীয় দলের আইকনিক ১০ নম্বর জার্সি রদ্রিগোকে দিতে চান। ব্রাজিলের হয়ে ১০ নম্বর জার্সি পরেছেন অনেক নামি ফুটবলাররা। এদের মধ্যে রয়েছে পেলে, রোনালদিনহো ও কাকার মতো কিংবদন্তিরা।
এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রদ্রিগো বলেন, ‘নেইমার আমাকে বলেছে, আমি জাতীয় দল থেকে সরে দাঁড়াবো এবং ১০ নম্বর জার্সিটি তোমার।’
তিনি আরও বলেন, ‘এমনটি শোনার পর আমি কিছুটা বিব্রত হয়েছি, এমনকি কি বলবো সেটাই ভেবে পাইনি। আমি তাকে বলেছি, তোমার দলকে দেওয়ার আরও অনেক কিছু আছে। পরে সে হেসেছে।’
পিএসজি তারকা নেইমারের ২০১০ সালে ব্রাজিলের হয়ে অভিষেক হয়েছিল। এখন পর্যন্ত ১১৯ ম্যাচে ৭৪টি গোল করেছেন তিনি।

Developed BY: Shera Digital 360