আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮০ - Shera TV আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮০ - Shera TV

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮০

আন্তর্জাতিক প্রতিবেদন:
শক্তিশালী ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে আফগানিস্তানের পাকতিকা প্রদেশ।
পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের পূর্বাঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার কিছুক্ষণ পরে ভূমিকম্পটি আঘাত হানে। মুহূর্তেই ধসে পরে বহু ভবন, শহরটি পরিণত হয় ধ্বংসস্তুপে।
প্রাথমিকভাবে ভূমিকম্পে নিহত ব্যক্তির সংখ্যা ২৫০ বলে জানা গেলেও, টা এখন বেড়ে ২৮০ তে পৌঁছেছে বলে জানিয়েছে আফগানিস্তানের সংবাদ সংস্থা বাখতার নিউজ এজেন্সি। এ ছাড়া ভূমিকম্পে আহত হয়েছে অন্তত ৬০০ জন।
সম্পূর্ণভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা না গেলেও প্রতিনিয়ত ক্ষতির পরিমাণ বাড়ছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে ছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

Developed BY: Shera Digital 360