শ্রীলেখার হাসপাতালে সেলফি! - Shera TV শ্রীলেখার হাসপাতালে সেলফি! - Shera TV

শ্রীলেখার হাসপাতালে সেলফি!

বিনোদন প্রতিবেদক:
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হয়েছেন একটি বেসরকারি হাসপাতালে।
নিজেই নিজের একটি ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি। হাসপাতাল থেকে তিনি অস্ত্রোপচারের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
ভক্তদের উদ্দেশ্যে তিনি লেখেন, দুর্ঘটনায় সামান্য আঘাত পেয়েছেন। চিকিৎসকদের সেবায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি।
কপালের কাছে ব্যান্ডেজ বাধা অবস্থায় ছবি শেয়ার করেছেন তিনি। তবে ছবি দেখে মনে হচ্ছে আহত হলেও চোখেমুখে কষ্টের ছিটেফোঁটা নেই তার মুখে। বরং হাসপাতালের কর্মীদের সঙ্গে নিয়ে সেলফি তুলে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। আরেকটি ছবিতে দেখা যায়, তার হাতে স্যালাইন লাগানো রয়েছে।

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360