প্রাক্তন স্বামীকে অভিনন্দন জানালেন ফারিয়া - Shera TV প্রাক্তন স্বামীকে অভিনন্দন জানালেন ফারিয়া - Shera TV

প্রাক্তন স্বামীকে অভিনন্দন জানালেন ফারিয়া

বিনোদন ডেস্ক:
নাটকের জনপ্রিয় মুখ শবনম ফারিয়া ও তার প্রাক্তন স্বামী হারুনুর রশীদ অপুর ছাড়াছাড়ি হওয়ার দেড় বছর হতে চলল। বিচ্ছেদ যাতনা ভুলে অভিনয়ে নিয়মিত হয়েছেন ফারিয়া। জরিয়েছেন নতুন সম্পর্কে। তবে নতুন সম্পর্ক নিয়ে একদমই মুখ খুলছেন না এই অভিনেত্রী। বর্তমানে তিনি তার অভিনয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন এবং ক্যারিয়ার নিয়ে ভাবছেন।
আর তাইতো তার প্রাক্তন স্বামীও নতুন করে নিজের জীবনটাকে গুছিয়ে নিচ্ছেন।
এবার শবনমের ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে শবনম ফারিয়ার সাবেক স্বামী হারুনুর রশীদ অপু বিয়ে করেছেন। তার নতুন স্ত্রীর নাম নওরিন আহমেদ। তিনি তরুণ উপস্থাপিকা ও মডেল। এই খবর শবনমই দিয়েছেন নিজের ফেসবুকে। অপু-নওরিনের ছবি দিয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন শবনম ফারিয়া।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিতে প্রাক্তন স্বামীর বিয়ের ছবি যুক্ত করে ফারিয়া লিখেছেন, ‘অভিনন্দন, শুভকামনা।’

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360