সিলেটের বিশেষ আকর্ষণ ২৭ মন ওজনের ‘রাজা বাবু’ - Shera TV সিলেটের বিশেষ আকর্ষণ ২৭ মন ওজনের ‘রাজা বাবু’ - Shera TV

সিলেটের বিশেষ আকর্ষণ ২৭ মন ওজনের ‘রাজা বাবু’

সিলেটের সুনামগঞ্জের নারায়ণতলার বাসিন্দা ফয়েজ উদ্দিন (৪৮) তার নিজের খামারে লালন পালন করেছেন ফ্রিজিয়ান জাতের একটি গরু। আদর করে নাম দিয়েছেন ‘রাজা বাবু’। প্রায় চার বছরের এই গরুটির ওজন ২৭ মন বলে দাবি খামারির। দাম হাঁকছেন ১০ লাখ টাকা।
ফয়েজ উদ্দিন বলেন, তাঁর খামারে আরও একটি গরু রয়েছে। এ ছাড়া চারটি গাভি রয়েছে। চার বছর ধরে তিনি রাজা বাবুকে পালছেন। প্রতিদিন রাজা বাবু প্রায় এক হাজার টাকার খাবার খায়। এই গরুর পেছনে একজনকে পুরো দিন খাটতে হয়। খাবারের মধ্যে কাঁঠাল ও আম ভালোবাসে রাজাবাবু। এ ছাড়া কাঁচা ঘাস, ভুসি আর কাটা খড় ছাড়া অন্য কিছু মুখে তোলে না রাজা বাবু।

Developed BY: Shera Digital 360