নৌকা ডুবে হবিগঞ্জে প্রাণ গেল ৪ নারীর - Shera TV নৌকা ডুবে হবিগঞ্জে প্রাণ গেল ৪ নারীর - Shera TV

নৌকা ডুবে হবিগঞ্জে প্রাণ গেল ৪ নারীর

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গীরঘাট গ্রামের একই পরিবারের ৪ নারী নৌকা ডুবে মারা গেছেন।
পুলিশ ও এলাকাবাসীর সূত্র থেকে জানা গেছে, গতকাল বিকেলে সদর উপজেলার টঙ্গীরঘাট গ্রামের একই পরিবারের নারী, পুরুষ, শিশুসহ আটজন টঙ্গীরঘাট গ্রাম থেকে বাহুবল উপজেলার স্নানঘাট এলাকায় বেড়াতে যান। সন্ধ্যা সাতটার দিকে তাঁরা নৌকায় বাড়ি ফিরছিলেন। নৌকাটি বাহুবলের সাতকাপন ইউনিয়নের রওয়াইল এলাকায় পৌঁছানোর পর ঝোড়ো বাতাস শুরু হয়। এ সময় নৌকাটি ডুবে গেলে সে সময় চারজন নারীই ডুবে যান। পরিবারের অন্যান্য সদস্যরা সাঁতার কেটে তীরে উঠলেও তাদের পাওয়া যায়না।
পরবর্তীতে আজ সকালে বাহুবল মডেল থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় নিখোঁজ চার নারীর লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মৃত নারীরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গীরঘাট গ্রামের শাফায়ত আলীর স্ত্রী চান বানু (৬০), একই গ্রামের আবদুল হামিদের স্ত্রী জরিনা খাতুন (৪৫), রওশন আলীর স্ত্রী উড় বানু (৬৫) ও তমির আলীর স্ত্রী আরাতুন নেছা (৪৮)।

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360