জয়পুরহাটে ট্রেন লাইনচ্যুত, সারা দেশের সঙ্গে বন্ধ রেল যোগাযোগ - Shera TV জয়পুরহাটে ট্রেন লাইনচ্যুত, সারা দেশের সঙ্গে বন্ধ রেল যোগাযোগ - Shera TV

জয়পুরহাটে ট্রেন লাইনচ্যুত, সারা দেশের সঙ্গে বন্ধ রেল যোগাযোগ

ডেস্ক রিপোর্ট:
পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন আজ ভোররাতে লাইনচ্যুত হয়েছে। শনিবার ভোর ৫ টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। বর্তমানে ট্রেনটি তিলকপুর রেলস্টেশনে আটকে আছে। এর ফলে বিপাকে পড়েছে সারা দেশের ট্রেনের যাত্রীরা। আটকা পড়েছে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, বগুড়ার সান্তাহার রেলস্টেশনে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ও নীলফামারীর চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন।
আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, দ্রুত রেললাইন সচলের চেষ্টা চলছে। তবে আরও কিছু সময় লাগতে পারে।

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360