দিনাজপুরে বৃষ্টির আশায় নামাজ আদায় করলেন হাজারো মুসল্লি - Shera TV দিনাজপুরে বৃষ্টির আশায় নামাজ আদায় করলেন হাজারো মুসল্লি - Shera TV

দিনাজপুরে বৃষ্টির আশায় নামাজ আদায় করলেন হাজারো মুসল্লি

ডেস্ক রিপোর্ট:

দেশজুড়ে টানা দাবদাহের ফলে বিভীষিকাময় হয়ে উঠেছে উত্তরের জেলা দিনাজপুরের মানুষের জনজীবন। দেখা মিলছে না বৃষ্টির। প্রচণ্ড দাবদাহের ফলে মাঠে কাজ করতে পারছে না কৃষকেরা।
তাই এই অনাবৃষ্টি থেকে বাঁচতে বৃষ্টির আশায় একসঙ্গে দিনাজপুরে ইসতিসকার নামাজ আদায় করেছেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আজ শনিবার সকাল সাড়ে ৮টায় এই নামাজের আয়োজন করা হয়। নামাজ প্রায় পৌনে এক ঘণ্টা সময় ধরে চলে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360