দেশজুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ - Shera TV দেশজুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ - Shera TV

দেশজুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ

ডেস্ক রিপোর্ট: দেশজুড়ে বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। রাজধানীসহ সারা দেশে একদিনে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬০ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় ৫৪ জন ও ঢাকার বাহিরে ৬ জন শনাক্ত হয়েছে। যা গতকালও ছিল ৩১ জন। একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা হয়েছে দ্বিগুণ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গুতে এ বছর মোট সুস্থ হয়েছেন এক হাজার ৪৪৯ জন। বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৭৬ জন ও ঢাকার বাইরে ৪৪ জন। এ বছর এখন পর্যন্ত একজন ছাড়া আর কোনো মৃত্যু হয়নি।
এদিকে, ঈদের ছুটিতে এডিস মশা বৃদ্ধির আশঙ্কার কথা জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। ডেঙ্গুর বিষয়ে বাড়তি সতর্ক থাকতে পরামর্শ দিয়েছিলেন তাঁরা। একইসঙ্গে আশপাশে যেন পানি জমে না থাকে, সেদিকেও বিশেষভাবে সতর্ক থাকতে বলেছেন।

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360