২৩ বছরের সংসারের ইতি টেনে দ্বিতীয় বিয়ের পিঁড়িতে টুটুল - Shera TV ২৩ বছরের সংসারের ইতি টেনে দ্বিতীয় বিয়ের পিঁড়িতে টুটুল - Shera TV

২৩ বছরের সংসারের ইতি টেনে দ্বিতীয় বিয়ের পিঁড়িতে টুটুল

বিনোদন প্রতিবেদক:
২৩ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন কণ্ঠশিল্পী এস আই টুটুল ও মডেল-অভিনেত্রী তানিয়া আহমেদ। যুক্তরাষ্ট্রপ্রবাসী শারমিনা সিরাজ সোনিয়াকে দ্বিতীয় বিয়ে করে সেই খবর প্রকাশ্যে এনেছেন এই কণ্ঠশিল্পী।
গত জুনে তাঁরা যুক্তরাষ্ট্রেই তাদের বিবাহ সম্পন্ন করেন। দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে এস আই টুটুল বলেন, ‘আমি ও তানিয়া সেপারেট ছিলাম ৫ বছর। গত বছর আমাদের অফিশিয়ালি ডিভোর্স হয়। এরপর নিউইয়র্কে কনসার্টসহ নানান কাজেই আমার যাতায়াত। সেখানে আরটিভির বাংলা গায়েন থেকেই সোনিয়ার সঙ্গে পরিচয়। দুজনই যেহেতু আমরা সিঙ্গেল এবং ম্যাচিউরড, তাই বিয়ের সিদ্ধান্ত নিই।’

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360