ঢাবি ছাত্র মহিউদ্দিন রনির অভিযোগে সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা - Shera TV ঢাবি ছাত্র মহিউদ্দিন রনির অভিযোগে সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা - Shera TV

ঢাবি ছাত্র মহিউদ্দিন রনির অভিযোগে সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ রেলওয়ের টিকিট কালোবাজারি ও দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনির অভিযোগের প্রেক্ষিতে সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। আজ বুধবার (২০ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে এক শুনানি শেষে এই জরিমানা করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি রেলওয়ের অনিয়ম ও দুর্নীতি বন্ধে একাই প্রতিবাদে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তিনি গত ১৩ জুন তিনি রেলওয়ের ওয়েবসাইট থেকে ঢাকা-রাজশাহী রুটের ট্রেনের টিকিট কাটতে গিয়ে প্রতারণার শিকার হন। তার মোবাইল অ্যাপ থেকে টাকা কেটে নেওয়া হয় ঠিকই, কিন্তু তিনি টিকিট পাননি। এর প্রতিকার চেয়ে রেল কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন তিনি।
রেলখাতের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করা মহিউদ্দিন রনির উপস্থিতিতে শুনানিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে সহজ ডটকমের অবহেলা প্রমাণিত হয়েছে। এ কারণে সহজ ডটকম-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360