ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া আর নেই - Shera TV ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া আর নেই - Shera TV

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া আর নেই

ডেস্ক রিপোর্ট:
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ২ টায় তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কস্থ মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (নিউ ইয়র্ক স্থানীয় সময় বিকাল ৪ টায়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২৩ জুলাই) গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় গভীর শোক জানান তিনি।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ছাত্রজীবন থেকেই ফজলে রাব্বী মিয়া রাজনীতিতে সক্রিয় ছিলেন। আইয়ুব বিরোধী আন্দোলন এবং ‘৬২-এর শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন তিনি।
মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ১১ নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। সংসদীয় গণতন্ত্রে অসামান্য ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সেরা টিভি/আমান

Developed BY: Shera Digital 360