মানিকগঞ্জে আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, সহকর্মী আটক - Shera TV মানিকগঞ্জে আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, সহকর্মী আটক - Shera TV

মানিকগঞ্জে আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, সহকর্মী আটক

ডেস্ক রিপোর্ট:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আব্দুল কুদ্দুস (৪০) নামের এক আনসার ও ভিডিপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
আজ সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. শাহিন নামের (২৭) আরেক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।
নিহত আনসার সদস্য আব্দুল কুদ্দুসের বাড়ি দৌলতপুর উপজেলার হাতকোড়া এলাকায়। তিনি ঘিওর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নাইট ডিউটি করতেন।
ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বলেন, ‘সকাল ৬টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তাৎক্ষণিক বিভিন্ন আলামত সংগ্রহ করে মো. শাহিনকে উপজেলা আনসার কার্যালয় থেকে আটক করা হয়েছে।’
‘মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শাহিন ও কুদ্দুসের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হতো। শাহিন কুদ্দুসকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। প্রাথমিকভাবে হত্যার বিষয়ে শাহিন সব স্বীকার করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন’, যোগ করেন ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব।

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360