ইসির সঙ্গে সংলাপে খেলাফত আন্দোলন - Shera TV ইসির সঙ্গে সংলাপে খেলাফত আন্দোলন - Shera TV

ইসির সঙ্গে সংলাপে খেলাফত আন্দোলন

ডেস্ক রিপোর্ট:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ষষ্ঠ দিনের মতো সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ, রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে আলোচনায় বসেছে ইসি। ইসির এ সংলাপে অংশ নিয়েছেন দলটির আমীর মাওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফেজীর নেতৃত্বে ১২ সদস্য।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এতে সভাপতিত্ব করছেন। এছাড়া ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ অন্য চার কমিশনারও সংলাপে উপস্থিত রয়েছেন।
সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ আগামী নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যকে সামনে রেখে দেশের নিবন্ধিত ৩৯ টি দলকেই আমন্ত্রণ জানানো হলেও নির্বাচন ব্যবস্থায় অনাস্থাসহ নানা কারণে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো ইসির ডাকে সাড়া দিচ্ছে না। দেশের প্রধান বিরোধী দল বিএনপিও সংলাপ বর্জন করেছে।

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360