রাবিতে ভর্তিযুদ্ধ শুরু - Shera TV রাবিতে ভর্তিযুদ্ধ শুরু - Shera TV

রাবিতে ভর্তিযুদ্ধ শুরু

রাবি প্রতিনিধি:
আজ থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়র ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।
সোমবার (২৫ জুলাই) সকাল ৯ টা থেকে ১০টা পর্যন্ত বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হল।
এবারের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৫৫৮ টি আসনের বিপরীতে পরীক্ষায় বসেছে ৭২ হাজার ৪১০ জন। অর্থাৎ প্রতি আসনের জন্য ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করছে ৪৭ জন।
এদিন সকাল সাড়ে ৯টায় পরীক্ষার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এবং জালিয়াতি রোধে ১৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তিনজন ম্যাজিস্ট্রেট ক্যাম্পাসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন।

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360