ফেনিতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ৩ - Shera TV ফেনিতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ৩ - Shera TV

ফেনিতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ৩

ডেস্ক রিপোর্ট:
ফেনিতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে একই পরিবারের ৩ ভাই নিহত হয়েছেন। তাঁরা পেশায় শ্রমিক। আজ মঙ্গলবার সকালবেলা শহরের নাজির রোডের রহুল আমিন ভবনের নিচতলায় এ দুর্ঘটনাটি ঘটে। একটি নির্মাণাধীন ভবনের নিচ তলায় সেপটিক ট্যাংকের ওপরে টিনশেড ঘরে থাকতেন তাঁরা। ট্যাংকটি হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই মারা যান তিন ভাই।
নিহতরা হলেন বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার পঞ্চকানন এলাকার বাসিন্দা সৈয়দ আলম মুন্সির তিন ছেলে—আবদুর রহমান মুন্সি, নুরুল ইসলাম মুন্সি ও মনিরুজ্জামান মুন্সি। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা জানান, সেপটিক ট্যাংকে জমে থাকা দীর্ঘদিনের গ্যাসের কারণে বিস্ফোরণটি ঘটেছে। এসময় ভবনটির দ্বিতীয় তলাটিও ক্ষতিগ্রস্ত হয়।

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360