সিলেট বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে উদ্ধার কোটি টাকার স্বর্ণের বার - Shera TV সিলেট বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে উদ্ধার কোটি টাকার স্বর্ণের বার - Shera TV

সিলেট বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে উদ্ধার কোটি টাকার স্বর্ণের বার

ডেস্ক রিপোর্ট:
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ময়লার ঝুড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১ কোটি টাকার সমমূল্যের স্বর্ণের বার।
মঙ্গলবার সকালে দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের আবর্জনার ঝুড়ি পরীক্ষা করে ১ কেজি ১৬ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ জানান, বাংলাদেশ বিমানের এই ফ্লাইটে অবৈধভাবে স্বর্ণের বার নিয়ে আসার তথ্য তাদের কাছে ছিল। এই তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের পর সব যাত্রীদের তল্লাশি করা হরা হলেও কারও কাছে কিছু পাওয়া যায়নি।

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360