চলে গেলেন যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি রানি দ্বিতীয় এলিজাবেথ - Shera TV চলে গেলেন যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি রানি দ্বিতীয় এলিজাবেথ - Shera TV

চলে গেলেন যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি রানি দ্বিতীয় এলিজাবেথ

ডেস্ক রিপোর্ট: 

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আর নেই। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি এই রানি ৯৬ বছর বয়সে মারা গেলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রানির মৃত্যুর ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস।

অথচ কয়েক মাস আগেই তার সিংহাসনে আরোহনের ৭০ বছর উদযাপন করেছিল ব্রিটেন। তিনি হলেন দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসন অলংকৃত করে রাখা কোনো রানি।

এদিকে তার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শোক প্রকাশ করেছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360