না ফেরার দেশে সাজেদা চৌধুরী, দাফন বনানীতে - Shera TV না ফেরার দেশে সাজেদা চৌধুরী, দাফন বনানীতে - Shera TV

না ফেরার দেশে সাজেদা চৌধুরী, দাফন বনানীতে

ডেস্ক রিপোর্ট: 

বৃষ্টির কারণে সংসদ ভবনে হচ্ছে না সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা। তাঁর নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের নগরকান্দার এম এন একাডেমী মাঠে সোমবার সকাল ১১টায় প্রথম জানাজা হবে। এরপর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত জাতীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য রাখা হবে সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহ।

পারিবারিক সূত্র জানায়, বাদ আসর ঢাকার বায়তুল মোকাররম মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

রোববার দিনগত রাত ১২টা ১৮ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন সৈয়দা সাজেদা চৌধুরী। উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে আগস্টের শেষের দিকে তিনি ঢাকার সিএমএইচেভর্তি হয়েছিলেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360