পঞ্চগড়ের নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ - Shera TV পঞ্চগড়ের নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ - Shera TV

পঞ্চগড়ের নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০

ডেস্ক রিপোর্ট:

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবিতে আরও ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এখনও নিখোঁজ রয়েছে প্রায় ৪০ জন। উদ্ধার অভিযান চলছে। নিহতদের মধ্যে বেশির ভাগই শিশু ও নারী।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা আজ সোমবার সকালে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়রাও উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360