ট্রেনে কাটা পরে প্রাণ গেল তরুনীর - Shera TV ট্রেনে কাটা পরে প্রাণ গেল তরুনীর - Shera TV

ট্রেনে কাটা পরে প্রাণ গেল তরুনীর

ডেস্ক রিপোর্ট: 

ট্রেনের ধাক্কায় রাজবাড়ি সরকারি কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় দৃষ্টি রাজবাড়ী বাজারের ২ নম্বর রেলগেট এলাকার অদূরে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রেহেনা পারভীন দৃষ্টি (২৩)। তিনি রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা টিএন্ডটি পাড়ার মৃত রুহুল আমিন ভূঁইয়ার মেয়ে।

রাজবাড়ী রেলওয়ে থানা ও নিহতের স্বজনরা জানান, বুধবার সন্ধ্যায় দৃষ্টি রাজবাড়ী বাজারের ২নম্বর রেলগেট এলাকার অদূরে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। তখন গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পোড়াদহগামী শাটল ট্রেনের ধাক্কায় তিনি নিহত।

রাজবাড়ী হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার পথেই দৃষ্টি মারা যান।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360