১৩ই মার্চ: শনিবারের রাশিফল - Shera TV ১৩ই মার্চ: শনিবারের রাশিফল - Shera TV

১৩ই মার্চ: শনিবারের রাশিফল

লাইফস্টাইল ডেস্ক:

আজকের এদিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বৃহস্পতি বুদ্ধির দেবতা বুধ ও পরিবর্তনশীল গ্রহ চন্দ্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কন্যা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনাশ ঘটতে পারে। লম্বা দূরত্বের সফরে সর্বদাই সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে। প্রেম বন্ধুত্ব শুভ।

 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামাহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। অবশ্য সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সাহায্যের হাত বাড়িয়ে ধরবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পাবে। মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে।

মিথুন [২১ মে-২০ জুন]

দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণের পথ প্রশস্ত হবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। বাণিজ্যিক ব্যাপারে বাড়তি ঝুঁকি নেওয়া ঠিক হবে না। মন সুর সঙ্গীত পরোপকারের প্রতি বিশেষভাবে আকৃষ্ট থাকবে।

কর্কট  [২১ জুন-২০ জুলাই]

শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা তথা বিদেশগমনের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে। কর্ম ও ব্যবসাবাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় দিনটি বেশ মৌজমস্তিতে কাটবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুলফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক ও সামাজিক কলহ বিবাদের মীমাংসা হবে। সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

কর্ম ও ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন। গৃহবাড়িতে কোন না কোন মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ভাইবোনদের আত্মীয় পরিজনের সঙ্গে প্রীতির বন্ধন রচিত হবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস, পাওনা টাকা আদায় ও অচল ব্যবসা সচল হয়ে উঠবে। প্রেমীযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। সপরিবারে ভ্রমণে যেতে পারেন।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। নিত্যনতুন প্ল্যান স্বপ্নস্বাধ পূরণের পথ প্রশস্ত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহারও প্রাপ্ত হবেন।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

একদিকে আয় উপার্জন কম অপরদিকে দূর থেকে আসা কোন অপ্রিয় সংবাদ মড়ার উপর খাঁড়ার ঘার সমান হবে। ভাড়াটিয়া হলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখুন নচেৎ অচিরেই বাসাবাড়ি পাল্টানোর ঝামেলায় পড়তে হবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

পাওনা টাকা আদায আটকে থাকা কাজ সচল তথা দূর থেকে আসা কোন সংবাদ গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

কর্ম প্রত্যাশীদের মুখে হাসি ফোটাবে। নিত্যনতুন ব্যবসাবাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। শত্রু ও বিরোধী পক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের  দিকে ধাবিত হবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুলফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। প্রেমীযুগলের জন্য দিনটি স্মরণীয় ও রেডর্ক হয়ে থাকবে।

 

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360