করোনাভাইরাসের হাত থেকে রেহাই পেলেন না জেমস বন্ডের বান্ধবী! - Shera TV করোনাভাইরাসের হাত থেকে রেহাই পেলেন না জেমস বন্ডের বান্ধবী! - Shera TV

করোনাভাইরাসের হাত থেকে রেহাই পেলেন না জেমস বন্ডের বান্ধবী!

অনলাইন ডেস্ক:
করোনাভাইরাসের হাত থেকে রেহাই পেলেন না জেমস বন্ডের বান্ধবীর চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া ওলগা কুরলেনকো।

নিজের ইনস্টাগ্রামে একটি বন্ধ জানালার ছবি দিয়ে এ কথা নিশ্চিত করেছ ওলগা লিখেছেন, নিজেকে ঘরে বন্দী করে রেখেছেন।

ফক্স নিউজের প্রতিবেদন বলছে, গত শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন ওলগা কুরলেনকো। ইনস্টাগ্রামে তিনি আরও লিখেছেন, ‘গত এক সপ্তাহ ধরেই তিনি জ্বর ও দুর্বলতায় ভুগছিলেন। তারপর করোনাভাইরাস টেস্ট করাতে তা পজিটিভি আসে।’ সকলকে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন ওলগা।

৪০ বছর বয়সী  ওলগার জন্ম ইউক্রেনে। মাত্র ১৩ বছর থেকেই মডেলিং জগতে পা রাখেন।

২০০৭ সালে ড্যানিয়েল ক্রেগের সঙ্গে ‘জেমস বন্ড’-এর ‘কোয়ান্টাম অফ সোলেস’-এ অভিনয়ের জন্য তিনি সুখ্যাতি পান তিনি।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360