এবার অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা জারি - Shera TV এবার অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা জারি - Shera TV

এবার অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা জারি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসের বিস্তার রোধে অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বুধবার দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এ ঘোষণা দেন।

স্কট মরিসন বলেন, মানুষের সুরক্ষায় এ জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ ছাড়া তিনি দেশটির সব নাগরিকের বিদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। খবর বিবিসির।

ওই জরুরি অবস্থা চতুর্থ ধাপের জরুরি অবস্থা বলে জানা যায়। চতুর্থ ধাপের জরুরি অবস্থা অনুযায়ী কোনো ব্যক্তি ভ্রমণে যেতে পারে না ও একশর বেশি মানুষ একত্রিত হতে পারবে না।

এক সংবাদ সম্মেলনে মরিসন বলেন, অস্ট্রেলিয়ায় জীবন বদলে যাচ্ছে। পৃথিবীও দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রতি একশ বছরে এমনটি হয়ে থাকে।

অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০০ জন। আর মারা গেছেন ৬ জন। বিশ্বব্যাপী ভাইরাসটির ক্রমবর্ধমান বৃদ্ধি নিয়ে দেশটি উদ্বিগ্ন হয়ে পড়ছে।

মরিসনের জরুরি অবস্থা ঘোষণা করার আগে দেশটির সরকার বিমান সংস্থার জন্য ৪৩০ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্যাকেজ ঘোষণা করেছেন।

এর আগে নিউজিল্যান্ডও করোনাভাইরাস রোধে এ ধরনের কড়াকড়ি আরোপ করা হয়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360