নিউইয়র্কে করোনায় বাংলাদেশী নারীর মৃত্যু - Shera TV নিউইয়র্কে করোনায় বাংলাদেশী নারীর মৃত্যু - Shera TV

নিউইয়র্কে করোনায় বাংলাদেশী নারীর মৃত্যু

সেরা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশি এক নারী। তার নাম আমিনা ইন্দ্রালিব তৃষা (৩৮)। তিনি মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার শাসনগাঁও গ্রামের বোরহান হাওলাদারের স্ত্রী।

তৃষা সোমবার বিকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মারা যান।
পারিবারিক সূত্র জানায়, নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকার হাইল্যান্ড এভিনিউর পাশে টিলারি পার্কের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন তৃষা। এক সপ্তাহ আগে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে তিনি জ্যামাইকা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। সোমবার বিকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তৃষার লাশ দেশে আনার ইচ্ছে থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে তা সম্ভব হচ্ছে না। তাকে নিউইয়র্কের লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমোরিয়াল গ্রেভ ইয়ার্ডের বাংলাদেশ সোসাইটির কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানান।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360