দেশে চিকিৎসা দিতে গিয়ে আরও এক চিকিৎসক করোনায় আক্রান্ত - Shera TV দেশে চিকিৎসা দিতে গিয়ে আরও এক চিকিৎসক করোনায় আক্রান্ত - Shera TV

দেশে চিকিৎসা দিতে গিয়ে আরও এক চিকিৎসক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে আরও একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। বেসরকারি হাসপাতালটির দ্বিতীয় এই চিকিৎসক করোনায় আক্রান্তের তথ্যটি জানায় হাসপাতালটির দায়িত্বশীল একটি সূত্র।

ঢাকার এক বাসিন্দা গত শনিবার হাসপাতালটিতে মৃত্যুবরণ করেন। এই হাসপাতালটিসহ ৩টি হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি। এই রোগী ভুগছিলেন তীব্র শ্বাসকষ্টে। ১৭ই মার্চ হাসপাতালটিতে ভর্তি করানো হয় তাকে। ওইদিন রাতেই আইসিইউতে মৃত্যু হয় তার। মৃত রোগীর করোনায় আক্রান্তের খবর নিশ্চিত হবার পরেই এই চিকিৎসকেরা কোয়ারেন্টিনে যান।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360