সাবেক এমপি ও পুলিশের ডিসির ব্যাংক হিসাব তলব - Shera TV সাবেক এমপি ও পুলিশের ডিসির ব্যাংক হিসাব তলব - Shera TV

সাবেক এমপি ও পুলিশের ডিসির ব্যাংক হিসাব তলব

নিউজ ডেস্ক:

ডিসি আনিসুর রহমান ও তার স্ত্রী সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত) ফাতেমা তুজ্জহুরাসহ তাদের সন্তানদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

সূত্র অনুসারে জানা যায় ,( বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) বিএফআইইউ থেকে  পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার আনিসুর রহমান ও তার স্ত্রী ফাতেমা তুজ্জহুরাসহ তাদের সন্তানদের ব্যাংক হিসাব ও লেনদেরনের তথ্য সমূহ  আগামী তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) তাদের হিসাব তলব করতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বিএফআইইউ। বিএফআইইউয়ের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।চিঠিতে পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান ও তার স্ত্রী সাবেক নারী আসনের সংসদ সদস্য ফাতেমা তুজ্জহুরা হিসাব ছাড়াও তাদের ছেলে নাফিস তাহিয়াত ও মেয়ে আনিসা ফাতেমার ও ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

আনিসুর রহমান বর্তমানে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হিসেবে কর্মরত রয়েছেন। তার স্ত্রী ফাতেমা তুজ্জহুরা দশম জাতীয় সংসদে শেরপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।

এছাড়া বিএফআইইউ অন্য এক চিঠিতে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুকের জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখ করে তারও সকল ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

Developed BY: Shera Digital 360