করোনা জয় করলেন কণিকা কাপুর - Shera TV করোনা জয় করলেন কণিকা কাপুর - Shera TV

করোনা জয় করলেন কণিকা কাপুর

বিনোদন ডেস্ক:
করোনামুক্ত হলেন ‘বেবি ডল’খ্যাত বলিউড প্লেব্যাক গায়িকা কণিকা কাপুর। এরইমধ্যে উত্তরপ্রদেশের সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন তিনি। তবে আগামী ২ সপ্তাহ তাকে বাড়ির মধ্যেই কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত ৯ মার্চ লন্ডন থেকে মুম্বইতে ফেরেন তিনি। ১১ মার্চ তিনি মুম্বই থেকে আসেন লখনৌতে। এরপর কানপুরে তার বাড়ির সদস্যদের সঙ্গে দেখা করার পর লখনৌতে ৩টি পার্টিতে হাজির হন। ১৮ মার্চ তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে, ২০ মার্চ ভর্তি করা হয় হাসপাতালে। সেই থেকে পরপর পরীক্ষা করানোর পর কণিকার রিপোর্ট পজিটিভ আসতে শুরু করে।

যা নিয়ে বেশ শোরগোল শুরু হয়ে যায়। অবশেষে তিনি এখন করোনামুক্ত হলেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360