বরিশাল শেবাচিমে দুই করোনা রোগী শনাক্ত - Shera TV বরিশাল শেবাচিমে দুই করোনা রোগী শনাক্ত - Shera TV

বরিশাল শেবাচিমে দুই করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: বরিশালে প্রথমবারের মতো দু’জনার শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। বরিশাল শের-ই- বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পরীক্ষার পর দুই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। আক্রান্তদের একজন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ডিঙ্গারহাট এলাকার বজলুর রহমান এবং অন্যজন মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরচর এলাকার বাসিন্দা আবদুর রব মুন্সি।

বজলুর রহমানের বয়স ৬৫ বছর ও আবদুর রব মুন্সির বয়স ৬০ বছর।

এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360